আগুনের স্বরলিপি
সুজিত বন্দোপাধ্যায়
প্রচ্ছদ – বৃষ্টি
পৃষ্ঠা সংখ্যা - 112
প্রথম প্রকাশ - 2026
কবিতা আমাদের বাংলা সাহিত্যের এক অনন্য সম্পদ। কবিতা আসলে লেখা যায় না, কবিতা নিজেই জন্ম নেয়—মনের গভীর অনুভূতি, ব্যথা, ভালোবাসা, ক্রোধ, প্রতিবাদ ও স্বপ্নের স্বতঃস্ফূর্ত প্রকাশ হিসেবে। গত কয়েক মাস ধরে আমার অন্তরে যে আলোড়ন, বেদনা ও প্রতিবাদের আগুন জ্বলেছে, তারই প্রতিফলন এই কাব্যগ্রন্থ আগুনের স্বরলিপি। এখানে ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি সময় ও সমাজের নানা অভিঘাতও স্থান পেয়েছে।
এই গ্রন্থ প্রকাশে বিশিষ্ট সাহিত্যিক ও অনুভূতি প্রকাশনের কর্ণধার শ্রী অমর মিশ্র মহাশয়ের আন্তরিক সহযোগিতা এবং সোহিনীর অক্লান্ত সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছি আমার পরম শ্রদ্ধেয় শ্বশুরমশাই স্বর্গীয় মদন মোহন গোস্বামীকে, যার আদর্শ ও জীবনদৃষ্টি আমাকে সৃষ্টিশীলতার পথে অনুপ্রাণিত করেছে। পরিবার—সহধর্মিণী তাপসী, কন্যা অনন্যা ও আদৃতার ভালোবাসা ও সমর্থন আমার পথচলার শক্তি। পাঠক ও আবৃত্তিকারদের ভালোবাসাই এই প্রয়াসকে সার্থক করে তুলবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি