আকাশবাণী ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
ভবেশ দাস

মূল্য
₹425.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আকাশবাণী ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ 

ভবেশ দাশ 

প্রচ্ছদ : দয়াময় বন্দোপাধ্যায় 

শুনেছি শব্দের শক্তি নাকি অপরিসীম-কিন্তু পঁচিশে মার্চের রাতের অন্ধকারে যে-নরক তার শকুনপাখা মেলেছিল বাংলাদেশের একপ্রান্ত থেকে আর একপ্রান্তে তার বর্ণনা কি কোনও শব্দে ধরা পড়ে? জিজ্ঞেস করো সেই পিতাকে, যিনি নিজের চোখের সামনে পুত্রের কলজেটা ছিঁড়ে আনতে দেখেছেন সতিনের খোঁচায়; জিজ্ঞেস করো সেই মাকে, যিনি তাঁর একমাত্র কন্যাকে দেখেছেন, তাঁরই সামনে একদল ক্ষুধিত নেকড়ের শিকার হতে; জিজ্ঞেস করো সেই পুত্রকে, যে তাঁর পিতা-মাতাকে মরতে দেখেছে শক্ত বুটের তলায় পিষ্ট হয়ে; জিজ্ঞেস করো সেই নবজাতক পুত্রের জননীকে, যিনি তাঁর শিশুর মাথার খুলিতে পাকিস্তানের পতাকা পুঁততে দেখেছে... হয়তো ওদেরই চোখের জলে, বুকের স্পন্দনে লেখা রয়েছে আসল ইতিহাস-লেখা রয়েছে-একটি মৌন

ঘোষণা-"আজ শহিদ স্মরণ বলেই কাল বাংলাদেশের স্বাধীনতা দিবস।"

আকাশবাণী কলকাতার সংবাদ-ভাষ্যকার প্রণবেশ সেন (১৯৩৭-২০০০) দু-বছর পর ১৯৭৩ সালের ২৫ মার্চ 'সংবাদ পরিক্রমা'য় স্মরণ করেছিলেন মুক্তিযুদ্ধের সূচনার সেই ভয়াবহ দিনগুলি।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি