অলীক মানুষ
সৈয়দ মুস্তাফা সিরাজ
উনিশ-বিশ শতকের পটভূমিতে এক মুসলিম পীরপরিবারের লৌকিক-অলৌকিক ওতপ্রোত জীবনের কাহিনি 'অলীক মানুষ' উপন্যাসের উপজীব্য। দীর্ঘ প্রায় একশো বছরের এই কাহিনি বস্তুত উপস্থাপিত হয়েছে কোলাজ রীতিতে। কখনও সিধে ন্যারেটিভ, কখনও মিথ ও কিংবদন্তী আবার কখনও ব্যক্তিগত ডায়েরি, সংবাদপত্রের কাটিং মিলিয়ে-মিশিয়ে দূর-ধূসর এক সময় এবং বিস্ময়কর কিছু মানুষের বৃত্তান্ত। কিন্তু সব মিলিয়ে আভাষিত হয়েছে বাঙালি হিন্দু-মুসলিম জীবনের এযাবৎ অনাবিষ্কৃত একটি সত্যিকার ঐতিহাসিক সনদ।