আমার বন্ধু বিভূতিভূষণ
ত্রিদিব কুমার বসু
মানুষের মনের হদিশ পাওয়া যে ভার তা 'আমার বন্ধু বিভূতিভূষণ' শিরোনাম দেখলেই বোঝা যায়। মনে হতে পারে এ নিশ্চয়ই বিভূতিভূষণের কোনো বাল্যের বন্ধু অথবা লেখক-জীবনের বন্ধুর স্মৃতিচারণ। তবে এ যে তেমন কিছু নয় বলা বাহুল্য। এই কাহিনির মধ্যে লুকিয়ে আছে এক ভিন্ন জাতের কাহিনি। সেখানেই খুঁজে পাওয়া যাবে দুই বন্ধুর মধ্যেকার বন্ধুত্বের শর্ত এবং সম্পর্ক। এই কারণেই হাতে নিয়ে পড়া দরকার 'আমার বন্ধু বিভূতিভূষণ' অন্তত কেন বিভূতিভূষণ বন্ধু হলেন জানতে।
ত্রিদিব কুমার বসু : ব্যক্তি জীবনের পেশার সঙ্গে যদি নেশার কোথাও মিল হয়ে যায় তবে তাকে বাংলা প্রবাদে 'সোনায় সোহাগা' বা 'মণিকাঞ্চন যোগ' বলা চলে। ত্রিদিব কুমার বসুর সঙ্গে মানচিত্র তৈরি, ভ্রমণ এসব একাকার হয়ে আছে। আর আছে / তাঁর হাতের সুললিত স্বাদু গদ্যে ভরা উপাদেয় সব ভ্রমণকাহিনি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি