আঁধার আলোয়
(অনুসন্ধানী মৃত্যুঞ্জয়-এর দুর্ধর্ষ রহস্য অভিযান)
সদাশিব সেনগুপ্ত
প্রচ্ছদ – বৃষ্টি
পৃষ্ঠা সংখ্যা -32
প্রথম প্রকাশ - 2026
কলেজ ক্যাম্পাসের শান্ত পরিবেশ হঠাৎই থমকে যায় যখন হোস্টেলের গোদামঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় ছাত্র সুজিত গুহর মৃতদেহ। আত্মহত্যা নাকি খুন— এই প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নামেন অনুসন্ধানী মৃত্যুঞ্জয়।
একটি বিষতীর, রক্তের কয়েক ফোঁটা, রহস্যময় পায়ের ছাপ, চুরি যাওয়া মোজা এবং নাটকের ফাঁসির দৃশ্য— বিচ্ছিন্ন সূত্রগুলো যেন এক অদ্ভুত জালের অংশ। কলেজের নাট্যদল, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, মাদকচক্র এবং লুকিয়ে থাকা অন্ধকার সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে।
শেষ পর্যন্ত নাটকের মঞ্চই হয়ে ওঠে সত্য প্রকাশের মঞ্চ। রুদ্ধশ্বাস রহস্য, টানটান উত্তেজনা এবং চমকপ্রদ সমাপ্তিতে ভরপুর অনুসন্ধানী মৃত্যুঞ্জয়ের প্রথম পূর্ণাঙ্গ কলেজ-ক্যাম্পাস রহস্যকাহিনি।
“যে মঞ্চে অভিনয় চলছিল,
সেখানেই উন্মোচিত হলো এক নিখুঁত হত্যারহস্য।”
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি