আরও দূর অন্ধকারে
মোহনা দেবরায়
'কিছুক্ষণ পরেই দৃশ্যটা ফিরে এল চোখের সামনে। সিলিং থেকে ঝুলন্ত দুটো পা... হালকা হাওয়ায় খুব আস্তে আস্তে ঘুরছে। চোখদুটো খোলা...।
জিভটা ঝুলছে থুতনি পেরিয়ে। একটু একটু কাঁপছে সেটা। চোখ বন্ধ করে ফেলল মিতু। কিন্তু দৃশ্যটা চোখের সামনে থেকে গেল না। তেমনই জেগে রইল উজ্জ্বল হয়ে।...'
নতুন স্কুলে পড়তে আসার সঙ্গে সঙ্গেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে মিতুর সঙ্গে। চোখ আর কান ধোঁকা দেয় মুহুর্মুহু। এই ভ্রমের আড়ালে যেন সযত্নে কিছু লুকিয়ে রাখতে চাইছে কেউ। একই সঙ্গে নিজের ক্ষতয় ভরা অতীতও বারবার তাড়া করে ফেরে তাকে। একটা অন্ধকার টানেল ধরে ক্রমাগত দৌড়য় মেয়েটি। টানেলের শেষে ওটা কি আলো? নাকি বিভ্রম?
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি