বাঙালির দিন বদলের উনিশ-বিশ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Soumen De

মূল্য
₹375.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বাঙালির দিন বদলের উনিশ-বিশ 

সৌমেন দে 

প্রচ্ছদ : সৌমেন দে 

উনিশ শতকের শুরু থেকেই নতুন শহর ‘কলকেতা’-য় বসত করা শুরু করছে বাঙালি। নতুন শহরে   ইংরেজের চাকরি পাওয়ার লোভে বাঙালি ইংরেজী ভাষাটা রপ্ত করার চেষ্টা করছে। ও দিকে  ‘খেরেস্তান’   পাদ্রীরা বাংলা শেখার চেষ্টা করছে ,  শ্রীরামপুরে  ছাপাখানা বসিয়ে বাংলায় বাইবেল ছাপছে ধর্ম প্রচারের উদ্দেশ্যে।  আবার রামমোহন  রায় সেই ছাপাখানাকে  কাজে লাগাচ্ছেন বাংলা বই ছাপিয়ে সমাজসংস্কারের যুক্তি মানুষকে বোঝানোর কাজে।পত্তন হচ্ছে ফোর্ট উইলিয়াম  ‘কালেজ’-এর  ।   শুরু  হচ্ছে বাঙালির  বিজ্ঞান , দর্শন,আইন ,ইতিহাসের পাঠ  নেওয়া।  শুরু হচ্ছে বাঙালির বিলেত যাওয়াও। শহরে আসছে নানা  রকমের নতুন প্রযুক্তি যা বদলে দিচ্ছে বাঙালির জীবনশৈলী। বাঙালির কাছে উন্মোচিত হচ্ছে নূতন নূতন দিগন্ত ।  মধ্যযুগের  কুসংস্কারাচ্ছন্নতা কেটে  যাচ্ছে নুতন পাওয়া পাশ্চাত্যের আলোয় । সব মিলে  বাঙালির দিনবদল হচ্ছে ,  নবচেতনার উন্মেষ হচ্ছে।  উনিশ আর বিশ শতকের সেই আলো-আঁধারির সময়টাকে বারোটি প্রবন্ধের মধ্য দিয়ে খানিকটা ধরার চেষ্টা করেছেন লেখক। সহজ ভঙ্গীতে ও ঝরঝরে ভাষায় এই সময়ের নিরিখে একটি দরকারী কাজ । 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি