বাংলাদেশের মুক্তিযুদ্ধ-১৯৭১
শংকরলাল দাস
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সঠিক ইতিহাস রচনা করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকা এবং পক্ষের শক্তিও মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জাতির সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। এটাই জাতির দুর্ভাগ্য। বইটিতে মুক্তিযুদ্ধের লড়াই সংগ্রামের প্রকৃত ইতিহাস জাতির সামনে সঠিকভাবে তুলে ধরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও গৌরব উজ্জ্বল করেছে। মুক্তি যোদ্ধাদের মরা-বাঁচার লড়াই এবং মুক্তিযুদ্ধের ঘটনান সার্থক চিত্ররূপ প্রস্ফুটিত করা হয়েছে, সহজ সরল, সাবলীল ভাষায়। মুক্তিযুদ্ধের অজানা কাহিনি জানতে এবং বাংলাদেশের বর্তমান ও অতীত ইতিহাস জানতে ও বুকতে হলে বইটি অবশ্যই আপনাকে পড়তে হবে। বইটি পাঠিকের পাঠাগারে সংগ্রহে রাখা নিঃসন্দেহে বিবেচিত হবে।