ভারতের নৃত্যকলা
গায়ত্রী চট্টোপাধ্যায়
ভারতের নৃত্যকলা বইটি বাংলাভাষায় একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হিসাবে দীর্ঘকাল ধরে সর্বজনস্বীকৃত। শুধুমাত্র ইতিহাস ও বিবরণ নয়। ভারতীয় নৃত্যবৈচিত্র্যের এক বর্ণময় মানচিত্র।
বর্তমান সংস্করণ পুরাতন প্রকাশনের পুনমুদ্রণ নয়। প্রতিটি অধ্যায় আধুনিক নন্দনতাত্ত্বিক ও শিল্প সমালোচকদের গবেষণার ভিত্তিতে পুনর্বিন্যস্ত, সংশোধিত ও সংযোজিত। কয়েকটি নতুন অধ্যায় এই সংস্করণে এই বই-এর তাত্ত্বিক মর্যাদা বৃদ্ধি করেছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য নয়। চন্ডীগড়, প্রয়াগ, ভারতীয় কলাকেন্দ্রের সব পাঠ্যক্রমেই অন্তর্ভুক্ত। সৃজনশীল নৃত্যভাবনা, ভারতীয় রসবাদের সঙ্গে তালের সম্পর্ক ও নৃত্যকলার ক্রমবিকাশ সম্পর্কে বিশদ আলোচনায় সমৃদ্ধ বর্তমান সংস্করণ শুধুমাত্র নৃত্যশিক্ষায় অপরিহার্য নয়, সংস্কৃতিমনস্ক পাঠকের জন্যও আকর্ষণীয়। পাটোয়া ফাউণ্ডেশন (মধ্যপ্রদেশ) বইটির হিন্দি ভাষান্তর প্রকাশের জন্য নির্বাচন করেছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি