বীজতলা
সপ্তদ্বীপা অধিকারী
বীজতলা এমন এক গল্প সংকলন, যেখানে দৈনন্দিন ভালোবাসার ব্যর্থতা ও নৈতিক ক্ষয় ধীরে ধীরে উন্মোচিত হয়। এখানে সম্পর্ক ভাঙে শব্দের অভাবে, ভালোবাসা পরিণত হয় উপেক্ষায়, আর সভ্যতার মুখোশ খুলে পড়ে নির্মম বাস্তবতায়। আজকের তথাকথিত আধুনিক সমাজেও নারীর অবস্থান যে কী অসহনীয়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। জীবনের স্বাভাবিকতার আড়ালে লুকিয়ে থাকা হিংসা, নিষ্ঠুরতার পরত খুলে দেয় প্রতিটি গল্প, আর পাঠককে টেনে নেয় অস্বস্তিকর অথচ প্রয়োজনীয় এক আত্মমুখী যাত্রায় যেখানে মানব প্রজাতি, পুরুষ শাসিত সমাজ ও প্রবৃত্তি দাঁড়িয়ে পড়ে একে অপরের মুখোমুখি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি