ব্রত : সমাজ ও সংস্কৃতি
মাধুরী সরকার
ব্রতর মধ্যে সমাজ বন্ধনের বিচিত্ররূপ যেমন স্পষ্ট, তেমনি আমাদের লোকায়ত সংস্কৃতির প্রাণবন্ত প্রবাহ ব্রতর বিভিন্ন আচার অনুষ্ঠানে। ব্রতর ধরনধারণ বৈশিষ্ট্য বদলে যায় এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে। অথচ কোথায় যেন মিল থেকে যায়। পরম্পরাবাহিত ব্রত কীভাবে বেঁধে রেখেছে সাধারণ মানুষের সবল সহজ জীবনধারাকে, সেই সত্য অনুসন্ধান করেছেন লেখিকা অন্বিষ্ট মন নিয়ে। তাঁর দীর্ঘ অনলস পরিশ্রমলব্ধ অনুসন্ধান বিশ্লেষণী আলোতে সমৃদ্ধ হয়ে ধরা রয়েছে দুই মলাটের মধ্যে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি