চক্রব্যুহ
সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ : প্রশান্ত সরকার
বিশিষ্ট গল্পকার সৌম্যশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর নতুন গল্পের সংকলন 'চক্রব্যুহ'
মানব জীবন যেন সত্যিই এক বিচিত্র চক্রব্যূহ। চেনা মানুষ মুহূর্তেই অচেনা হয়ে যায়।
পালাবার পথ থাকে না। পথ আগলে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর জয়দ্রথ। কিন্তু বলরাম কি পারবে সেই জয়দ্রথকে পরাজিত করে চক্রব্যূহ ভেঙে বেরিয়ে আসতে? আবার সবার জীবনই সৃষ্টি হয় ছোটো ছোটো কিছু অণুকাব্য নিয়ে।
সেখানে প্রেম ভালোবাসা সবই জমা থাকে দায়িত্বের মোড়কের মধ্যে দিয়ে। কিন্তু নতুন দিমা? তিনি তো আর জানেন না যে তাঁর জমানো মূল্যবোধ আজ অচল, কবেই তাকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে আবর্জনার জঙ্গলে। নর নারীর সম্পর্ক এক বিচিত্র বস্তু সেখানে কে কখন কার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে তা বোঝা মুশকিল। ঠিক তেমনই পণ্যের বাজারে বিক্রি হয়ে যাওয়া মানুষ বুঝতেই পারে না প্রতিটা মুহূর্তেই সে তার মৃতদেহকেই বহন করে চলেছে পরম যত্নে। কিন্তু কখনো-কখনো তো আবার ধ্বংসের মধ্যে থেকে ফিনিক্স পাখিও জন্ম নেয়। পৃথিবী আবার নতুন সাজে সেজে ওঠে, নতুন দিন আসে। ইচ্ছাপূরণপুরের পথ দেখা যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি