চাণক্য নীতিকথা
অনুবাদ : পৃথ্বীরাজ সেন
বাংলা অক্ষরে মূল শ্লোক সহ ব্যাখ্যা, ভাষ্য ও গ্রন্থনা।
"শ্লোক ১
ছায়ামনাস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়মাতপে।
ফলন্তি চ পরস্যার্থে সৎপথস্থা ইব ক্রমাঃ।
বঙ্গানুবাদ: রাজপথের পাশে দাঁড়িয়ে থাকা গাছেরা, রৌদ্রে দাঁড়িয়ে থেকেও যেমন অপরকে ছায়া প্রদান করে এবং নিজের সর্বস্ব অপরের জন্য ত্যাগ করে, ঠিক সেইভাবে মহাত্মা পুরুষেরা নিজেরা কষ্ট স্বীকার করে অপারের জন্য যত্নবান হয়ে থাকেন।
ব্যাখ্যামূলক আলোচনা : সৎ ব্যক্তিরা পৃথিবীতে আসেন অপরের কাজে জীবনোৎসর্গ করার জন্য। তাঁরা কখনো নিজের কথা চিন্তা করেন না। যদি আমরা মানব ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, তাহলে দেখব, যুগে যুগে বিভিন্ন দেশে এমন অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের জন্ম হয়েছে। তাঁরা জীবনব্যাপী সাধনার মাধ্যমে মানবসমাজকে একটি উন্নত স্তরে উত্তরণের প্রয়াসে ব্রতী হয়েছেন। আজও যে পৃথিবীটা মানুষের কাছে বাসযোগ্য একটি গ্রহরূপে বিবেচিত হচ্ছে, তার অন্তরালে আছে এই সমস্ত ব্যক্তিবর্গের সমবেত আত্মত্যাগ। মহামতি চাণক্য এখানে গাছের আত্মত্যাগের সাথে প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের আত্মত্যাগের তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে শুধু জীবনধারণ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। অপরের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে উৎসর্গ করা উচিত।
শ্লোক ২
তাবদ্ ভয়স্য ভেতব্যং বাবদ ভয়মনাগতম্
আপতং তু ভয়ং বীক্ষ্য প্রতিকুর্যাদ্ যথোচিতম্।।
বঙ্গানুবাদ: ভয় যতক্ষণ না আসে; ততক্ষণই ভয়কে ভয় করা উচিত। যদি শেষ পর্যন্ত ভয় এসে যায় তাহলে তার যথাযথ প্রতিকার করা কর্তব্য।
ব্যাখ্যামূলক আলোচনা : আমরা অবশ্যই বিভিন্ন বিপদ সম্পর্কে আগে থেকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করব। যাতে মূল্যবান দ্রব্য চুরি না যায় সেজন্য সংরক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার। চোরের ভয়ে ভীত হব, একথা ঠিক, কিন্তু বাড়িতে একবার চুরি হয়ে গেলে তখন অযথা চোরের ভয়ে সন্ত্রস্ত থেকে কোনো লাভনেই। তখন এই ঘটনার উপযুক্ত প্রতিকার করা দরকার অর্থাৎ কীভাবে চোরকে ধরা যেতে পারে, সেদিকে নজর রাখা দরকার।
এই সত্যির মধ্যে যথেষ্ট বাস্তববাদিতা লুকিয়ে আছে। এই শ্লোকের মাধ্যমে চালক। আমাদের জীবনের ব্যবহারিক দিকটিকে তুলে ধরেছেন-
শ্লোক ৩
না প্রাপ্যমভিবাঞ্ছন্তি নষ্টং নেচ্ছন্তি শোচিতুম্।
আপৎসু চ ন মুহান্তি নরাঃ পণ্ডিতবুদ্ধয়ঃ।।...."
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি