দহনকাল : ঋতব্রত রায়

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Ritobrata Roy

মূল্য
₹400.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

দহনকাল 

ঋতব্রত রায় 

"আমার বইয়ের নাম - দহনকাল। 

​বইটি মূলত দুটি উপন্যাসের এক অভিনব মেলবন্ধন: 'দহনবেলা' এবং 'মৃত্যুহীন পান্ডুলিপি'।

​বিশ্বসাহিত্যের দুই অমর স্রষ্টা— রোমান্টিক কবি পার্সি বিশি শেলি এবং রাশিয়ান সাহিত্যিক বরিস পাস্তারনাক; এই দুজন সম্পূর্ণ ভিন্ন সময়ের ও ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলের মানুষের জীবনের প্রেম, মানসিক টানাপোড়েন ও সৃষ্টির নেপথ্য ইতিহাস নিয়েই রচিত হয়েছে এই বইটি।  

​একদিকে আপনারা পাবেন উনিশ শতকের রোম্যান্টিসিজমের ইউটোপিয়ায় এবং আদর্শবাদের আগুনে শেলির বোহেমিয়ান জীবনচর্চা ও প্রেমের চেনা-অচেনা আখ্যান। অন্যদিকে রয়েছে বিশ শতকের সোভিয়েত রাশিয়ার চরম রাজনৈতিক ও রাষ্ট্রীয় চাপের মধ্যে পাস্তারনাকের নিজের শিল্প এবং ভালোবাসাকে সুরক্ষিত রাখার এক অদম্য লড়াই। এই দুই স্রষ্টার অন্তর্দহনের গল্প এবং সমসাময়িক রাষ্ট্রনীতির যুগলবন্দী মূর্ত হয়ে উঠেছে এই উপন্যাসের পাতায়।" 

ঋতব্রত রায় 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি