ফাশিবাদ-বিরোধী বক্তৃতামালা
ক্লারা জেটকিন
ভূমিকা ও সম্পাদনা : মালিনী ভট্টাচার্য
অনুবাদ : উর্বা চৌধুরী, টিংকু খান্না, অর্কপ্রভ সেনগুপ্ত
"আমাদের কাজ হল, যাদের মধ্য থেকে ফাশিবাদ গণ-সমর্থন সংগ্রহ করছে তাদের কাছে এটা প্রমাণ করা যে, বুর্জোয়া শ্রেণি-শাসনের বিরুদ্ধে সক্রিয় সংগ্রামের মাধ্যমে আমরা কমিউনিস্ট-রাই তাদের স্বার্থ-রক্ষা করি।... আরও একটি কাজ আমাদের করতে হবে- আমরা কেবল-মাত্র আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের সঙ্গে এবং জনগণের জন্য সংগ্রামে সীমাবদ্ধ থাকতে পারি না।... একই সঙ্গে কমিউনিজম-এর অন্তর্গত মহতী দর্শনও তাদের সামনে তুলে ধরতে হবে বিশ্ববীক্ষা হিসাবে।... তাহলে আমাদের আন্দোলন সমাজের সকল স্তরে শিকড় গেড়ে বসবে।... আমাদের কমিউনিস্ট মতাদর্শকে তার পূর্ণ-শক্তি ও স্পষ্টতার সঙ্গে ধরে রাখতে হবে।... জলের মতো তরল ও অবয়বহীন হয়ে আমরা যেন ভিড়ের মধ্যে মিশে না-যাই।... তাহলে আমরা পার্টি হিসাবে আমাদের প্রকৃত দায়িত্ব ও লক্ষ্য থেকে সরে আসব। এক নতুন জীবনের স্বপ্ন ও সেই স্বপ্ন-পূরণের লক্ষ্যে সংগ্রামে আস্থা, যা স্বপ্ন-দেখা মানুষগুলিকে একসঙ্গে বেঁধে রেখেছে, আমরা সেই আস্থা হারাব।”
--ক্লারা জেটকিন
২০ জুন, ১৯২৩
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি