গ্রিস : ধর্ম • বিশ্বাস • দেবদেবী
দেবলীনা সাহা
দেবতা হোক বা দানব, পরি হোক বা অদ্ভুতুড়ে জীব- গ্রিক পৌরানিক সদস্যদের তালিকাটি দীর্ঘ। আর তাদের ঘিরে রয়েছে অদ্ভুত সব মজার কাহিনি। সেসব কাহিনি শুধু আকর্ষনীয়ই নয়, সেসব কাহিনিকে ভিত্তি করে গড়ে উঠেছে গ্রিক ভাস্কর্য ও চিত্রকলার নন্দনতত্ত্ব। কাহিনিগুলো কোথাও আমাদের অন্তরেরই বিভিন্ন সত্ত্বাকে প্রকাশ করে, কোথাও আবার সেই অদ্ভুত কাহিনিগুলো আমাদের ভাবতে বাধ্য করায়, 'আদৌ কি এটা সম্ভব!' বাস্তব অবাস্তবতার এই দোলাচলের মধ্যেই এগিয়ে যেতে থাকে গ্রিক পুরাণের তরী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি