যে দীপ নিভিয়া যায়
তাপস গুপ্ত
প্রচ্ছদ - বৃষ্টি
সব গল্প উচ্চস্বরে কথা বলে না। কিছু গল্প থাকে চোখের চাহনিতে, কিছু নীরবতার ফাঁকে, কিছু আবার বুকের গভীরে জমে থাকা দীর্ঘশ্বাসে। মানুষের জীবন নানা রঙে ভরা কখনও মিষ্টি প্রেমের হাসি, কখনও না পাওয়ার দীর্ঘশ্বাস। এই গল্প সংকলনে রয়েছে সেই ভালবাসার নীরব অনুভূতি, যা বলা যায় না, শুধু অনুভব করা যায়। আছে বিরহের যন্ত্রণা, যেখানে ভালবাসা পূর্ণতা পায় না, তবু হৃদয়ে থেকে যায় আজীবন। অসম প্রেমের গল্পগুলো কোন অভিযোগ করে না, তারা শুধু চুপচাপ বলে যায় সব পাওয়াই জীবন নয় কিছু না-পাওয়াও জীবনের সত্য। এখানে স্থান পেয়েছে রহস্যময় ভূতেদের গল্প- যেখানে ভয় আর কৌতূহল পাশাপাশি হাঁটে বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দিয়ে গা ছমছম পরিবেশে। আছে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে রম্য রচনা, যা হাসির আড়ালে জীবনের গভীর সত্যকে তুলে ধরে। পাশাপাশি বর্তমান সমাজের মূল্যবোধের অবক্ষয়ের করুন চিত্রও উঠে এসেছে কিছু গল্পে- যা আমাদের ভাবতে সাহায্য করে, প্রশ্ন তোলে নিজেদের কাছেই। এই কি আজকের সমাজের মূল্যবোধ? মনের গভীরে দগদগে ঘায়ের মতো সামাজিক অবক্ষয়ের ক্ষতগুলো যন্ত্রণা দেয় দিনে রাতে। এই সংকলনের প্রতিটি ছোট গল্প জীবনের কোন না কোন সত্যকে ছুঁয়ে যায়। কখনও মৃদু হাসি, কখনও গভীর বিষাদ, কখনও ভয়ের শিহরণ-কখনও সমাজের নৈতিক অবক্ষয়। সব মিলিয়ে এটি অনুভূতির এক মানবিক দলিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি