ঝালাপালা ১৪৩৩ : ছোটদের গল্পবার্ষিকী
এবারের ‘ঝালাপালা’ শারদ সংখ্যা সেজে উঠছে অ্যাডভেঞ্চার কাহিনির সম্ভারে। আর সেই তালিকার শীর্ষে থাকছে এমন একটি দুর্লভ রচনা যার হদিস জানেন ক’জনই বা পাঠক! কী সেই রচনা? কারই বা লেখা। লিখতে শুরু করেন ভুবনমোহন রায়। আর উপন্যাসটি সম্পূর্ণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চমক রয়েছে আরও। উপন্যাসের পটভূমি বিভূতিবাবুর ‘চাঁদের পাহাড়’, ‘হীরামাণিক জ্বলে’, বা ‘মরণের ডঙ্কা বাজে’-র মতো বিদেশ নয়। একেবারে স্বদেশের পটভূমিতে লেখা এই উপন্যাসটির নাম ‘সুন্দরবনে সাত বছর’। আর এছাড়া তো থাকছেই নানান স্বাদের রোমাঞ্চকর সব কাহিনি।
যাঁরা লিখেছেন :
ভুবনমোহন রায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ড. সমুদ্র বসু, শলীল চট্টোপাধ্যায়, সঞ্জয় গঙ্গোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, শিশির বিশ্বাস, অর্দ্ধেন্দুশেখর গোস্বামী,
স্বপন বন্দ্যোপাধ্যায়, গৌর বৈরাগী, প্রবাস দত্ত, দীপান্বিতা রায়, সর্বাণী বন্দ্যোপাধ্যায়,
দেবজ্যোতি ভট্টাচার্য, শাশ্বতী নন্দী, জয়দীপ চক্রবর্তী, অনন্যা দাশ, ছন্দা চট্টোপাধ্যায়, আবীর গুপ্ত, রাহুল মজুমদার, তনুজা চক্রবর্তী, দেবাশিস সেন,
চন্দন চক্রবর্তী, পুলককুমার বন্দ্যোপাধ্যায়, কাবেরী চক্রবর্তী, কৃষ্ণেন্দু দেব, শোভন শেঠ, অশোককুমার মিত্র, শ্যামাচরণ কর্মকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মানস সরকার, গাজী বিশ্বজিৎ ইসলাম, সুজাতা পান্থী সরকার
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি