যীশু জীবনের অজানা অধ্যায়
নিকোলাস নোটোভিচ
পাঞ্জাব, কাশ্মীর, তিব্বতসহ উত্তর - পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলের নানাবিধ বিষয়ে কৌতুহলী মনোভাব নিয়ে নোটোভিচ ভারত ভ্রমন শুরু করেন। বিভিন্ন স্থানে ঘুরে তিনি লাদাখ এসে পৌঁছান। লাদাখে হিমি মঠে তিনি একটা পান্ডুলিপি দেখে বিস্ময়ে চমকিত হন। কারণ এই পান্ডুলিপিতে রয়েছে যীশু জীবনের এক অজানা অধ্যায়। এতে বর্ণিত আছে যীশু চোদ্দ বছর বয়সে কয়েকজন বণিকের সঙ্গে সিন্ধুপ্রদেশের দিকে যাত্রা করেছিলেন এবং প্রিয়তম ঈশ্বরের দেশে আর্যদের মধ্যে বসবাস করেন। খ্যাতনামা পুরাতত্ত্ববিদ প্রফেসর রোয়েরিখ ( Prof. Roerich) তাঁর 'Despatch' - এ নোটোভিচ -এর এই আবিষ্কারকে সমর্থন জানান। তিনি মন্তব্য করেন, যীশু ভারতবর্ষের মধ্য দিয়ে ভ্রমণ করেছিলেন এবং পরে ঊনত্রিশ বছর বয়সে জেরুজালেম ফিরে যান। পান্ডুলিপি থেকে এই সত্য উপলব্ধি করা গিয়েছে। তিব্বতের হিমি মঠে পান্ডুলিপিটি নিজের চোখে দেখার সৌভাগ্য তাঁর হয়েছিল।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি