কবি বিশ্বদেব ও তাঁর সব ব্রহ্মাণ্ড

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Anup Chandal
প্রকাশক ভাষালিপি

মূল্য
₹1,200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

কবি বিশ্বদেব ও তাঁর সব ব্রহ্মাণ্ড 

অনুপ চণ্ডাল প্রণীত 

বিশ্বদেব মুখোপাধ্যায় নামটিই এক বিস্ময় বর্তমান বাংলার সাহিত্যাকাশে। প্রাথমিকভাবে কবি হিসেবে। সুপরিচিত, স্বাতন্ত্র্যে প্রতিষ্ঠিত বিশ্বদেবের বিস্তার এত বিচিত্র ক্ষেত্রে যে পাঠকের পক্ষে প্রায়শই দুরূহ তাঁকে সম্পূর্ণ ধারন করা, যেহেতু বিস্তারের সাথে তাঁর গভীরতাও অতলান্ত। কবি বিশ্বদেব যখন কথাসাহিত্যিক-গল্পকার বা ঔপন্যাসিক — তখন কথাসাহিত্যের বিপুল আয়োজনের মাঝে তিনি অনায়াসেই ব্যাতিক্রমী। অন্যদিকে, বিজ্ঞান তাঁর একান্ত সাধনার বিষয়- বিজ্ঞান ভাবনাই তাঁর জীবনের মূল, যেমন একইভাবে দর্শন ও আধ্যাত্মিকতায় তিনি গভীর নিমগ্ন। আর সঙ্গীত বিষয়ে তাঁর রসময় অধিকার ও বীক্ষণ তাঁকে দেয় প্রকৃত গুণীর মহিমা। এবং কর্মই যেহেতু তাঁর আনন্দ, প্রতিটি ক্ষেত্রে ক্লান্তিহীন শ্রমে তিনি নিরন্তর সম্পাদন ক'রে চলেছেন একের পর এক রচনাকর্ম বলতেও বিস্ময় যে তাঁর গ্রন্থসংখ্যা ৭৬ ছাড়িয়েছে- বিশ্বদেব বঙ্গবিশ্বস্ময়।

বিশ্বদেব মুখোপাধ্যায় যদিও জন্মেছিলেন কলকাতার বাগবাজারে, ১৯৪৫ সালের ১৭ই জানুয়ারি, তাঁর পিতৃপুরুষের নিবাস বীরভূমের লাভপুর গ্রাম, এবং এই বীরভূমই তাঁর কাব্যভূম। তাঁর পিতার নাম শান্তিশঙ্কর মুখোপাধ্যায় এবং মাতা গঙ্গা দেবী। উল্লেখ্য, কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর মাতামহ। বর্তমান জীবনে স্ত্রী-কন্যা-পুত্র-পুত্রবধূর নিবিড় ভালবাসায় সদাসিক্ত বিশ্বদেব বিয়াশি বছরের একজন জ্যোতির্ময় পুরুষ।...

প্রকাশক
ভাষালিপি
২৪, রাজা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 453

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি