লোকসংস্কৃতি : অন্দরমহল বারমহল
সৌগত চট্টোপাধ্যায়
লোকসংস্কৃতিচর্চায় শুরু সেই আঠারো-উনিশ শতকে। তখন লোকসংস্কৃতি সম্পর্কে যা ভাবা হত, এখনও বোধহয় তার থেকে আমরা খুব একটা দূরে সরে আসতে পারিনি। সারা বিশ্ব জুড়ে বিশ শতকে যে পরিবর্তনগুলি এসেছে, সেগুলি জানলেও বোধহয় মানতে পারিনি। সেদিকে দৃষ্টি ফেরাতেই এই বই।
গ্রন্থভুক্ত প্রবন্ধগুলি নানা সময়ে নানা মেজাজে রচিত হয়েছিল। দ্বিতীয় সংস্করণ উপলক্ষেও নতুন করে রচিত হল আরও বেশ কয়েকটি প্রবন্ধ। এমন অনেক প্রবন্ধ এতে সংকলিত হল, যা পূর্ণাঙ্গ গবেষণার অপেক্ষা রাখে।
নিছক দেশপ্রেম বা স্বাজাত্যপ্রীতিই যে এখন আর লোকসংস্কৃতিচর্চা নয়, তার অতিরিক্ত কিছু,-সেটুকু এই বই থেকে অনুধাবন করতে পারলেই লেখকের পরিশ্রম সার্থক হবে। লোকসংস্কৃতিপ্রেমি থেকে লোকসংস্কৃতির গবেষক সকলেই বইটি থেকে চিন্তার খোরাক পাবেন আশা করা যায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি