নপুংসক : ভয়ই যখন অস্ত্র
(অ্যাসাসিন সিরিজ)
পি. আর. সেনগুপ্ত
প্রতিশোধের বয়স যখন নব্বই বছর হয়, তখন তা কীভাবে একটি আস্ত সাম্রাজ্যকে গিলে খায়?
পি. আর. সেনগুপ্তের কলমে এবার মেসোপটেমিয়ার প্রাচীন ইতিহাস, রক্তপাত, ডাইনিবিদ্যা এবং গুপ্তঘাতকদের এক রোমহর্ষক যুগলবন্দি। “ব্যবিলনের নিষিদ্ধ উদ্যান” এবং “চন্দ্রদেবতার মন্দিরে”—দুটি দুর্দান্ত ঐতিহাসিক থ্রিলার এখন এক মলাটে।
দেখুন কীভাবে একজন শোকাহত পিতার ক্রোধ জন্ম দেয় এক ভয়ংকর প্রতিশোধের, যার বলি হয় এক নিরীহ পুরোহিতা। আর জানুন, কীভাবে মায়ের চামড়া ছাড়িয়ে নেওয়ার দৃশ্য দেখা এক অসহায় কিশোরী দাসী, দীর্ঘ নব্বই বছর ধরে তিল তিল করে নিজেকে পরিণত করে ব্যবিলনের সবচেয়ে ক্ষমতাধর ও ভয়ংকর নারীতে, যার হাতের ইশারায় ধ্বংস হয় পৃথিবীর শ্রেষ্ঠ শহর। অন্যদিকে আছে নিজের পরিবারের হত্যার বদলা নিতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক ছায়া-ঘাতকের নিঃশব্দ লড়াই।
ইতিহাস কেবল বিজয়ীদের কথা বলে, কিন্তু এই বই বলবে ছায়ায় লুকিয়ে থাকা ঘাতক আর ষড়যন্ত্রীদের কথা।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি