নাটক সংগ্রহ
জীবন-প্রেম-অপ্রেম-সমাজ-পুরাণ ব্যেপে নাট্যসৃজন
মণীশ মিত্র
একটা মূল ভাবনা ও কয়েকটি চিত্রকল্পের আঁচড়, অভিনেতা ও সংগীত-শিল্পীদের সঙ্গে আলোচনা, রিহার্সাল ও মুখে মুখে সংলাপ - তৈরি হয়ে গেল নাটক! কেমন হবে বলুন তো?
লেখক পরিচিতি :
মণীশ মিত্র ভারতের অন্যতম বিশিষ্ট থিয়েটার পরিচালক। তিনি দক্ষিণ এশিয়ার বিভিন্ন ঐতিহ্যবাহী ও লোকনাট্যের থেকে অনুপ্রেরণা নিয়ে একটি নতুন থিয়েটারের ভাষা ও অভিনেতাদের প্রশিক্ষণের পদ্ধতি নির্মাণ করেছেন। ১৯৮৯ সালে কসবা অর্ঘ্য নামে এক থিয়েটার দল প্রতিষ্ঠা করেন। মণীশ ব্রিটিশ কাউন্সিল থেকে শেক্সপিয়ারের একটি কর্মশালার জন্য বৃত্তি পান এবং ইউনিভার্সিটি অফ লন্ডনের 'সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামা'য় পড়াশোনা করেন। মণীশ ইউজেনিওকে 'আভে মারি' (Ave Merie) নাটকটি ডিজাইন করতে সহায়তা করেছিলেন, যা জুলিয়া ভার্লে অভিনীত। কাজ করেছেন আরিয়েন মুশকিনের সঙ্গেও। পোল্যান্ডের গ্রোটোস্কি ইনস্টিটিউটে (Growtowski Institute) তিনি একাডেমিক গবেষণা সম্পন্ন করেন। তাঁর প্রযোজনাগুলি, 'মহাভারত' এবং 'ম্যাকবেথ বাদ্য', সারা বিশ্বে প্রদর্শিত হয়েছে। মণীশ বর্তমানে 'অর্গানিক থিয়েটার' নামে একটি নতুন ধারণার অন্বেষণ করছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি