পঞ্চনদীর উপাখ্যান : তট-বেহাগ
সুব্রত সান্যাল
নদনদীর জালে পরিবেষ্ঠিত ভারত ভূমণ্ডলে নদী-সংস্কৃতি অনন্যমাত্রার। নদী পর্যটনে আবিষ্কৃত হয় সেই মণিমাণিক্য। পাশাপাশি অনুভব হয় অববাহিকার মানুষের সুখ-দুঃখর বারোমাস্যা। এমন পঞ্চনদীকে নিয়েই এবার আমাদের আলোচনা।
ব্রহ্মপুত্র
তিস্তা
গঙ্গা
নর্মদা
কাবেরী নদীভিত্তিক আলোচনা শুধু প্রবন্ধেই সীমাবদ্ধ নয়, প্রতিটি নদী অববাহিকার মানুষের জীবনের বিশিষ্ট দিক ফুটে উঠেছে ছোটগল্পে, 'নদী বয়ে যায়...'। রয়েছে সিরাজুল, আকালু অধিকারী, ওমপাল-অরিফ, শর্মাজি, শাস্ত্রীজি নন্দনের কথাও। প্রবন্ধে আলোচনা হয়েছে ব্রহ্মপুত্র তীরের জাতি-উপজাতি কৃষ্টির কথা, তিস্তা পাড়ের লেপচা- রাজবংশীদের কথা-উপকথা, বারানসী-গঙ্গার ঘাটে অতীত-বর্তমান, নর্মদা পরিক্রমা এবং কাবেরী উত্থান-পতন-কৃষ্টির বিবর্তন কাহিনি। রোমাঞ্চ-রহস্য কোথাও কম নেই!
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি