প্রতিবাদী নারী কণ্ঠ
সমকালীন হিন্দি কবিতা
অনুবাদ - সুপ্তশ্রী সোম
প্রচ্ছদ : পৌষালী পাল
একবিংশ শতাব্দীতে নারীদের অবমাননা ,অত্যাচার, নানা বৈষম্য জর্জরিত যাপন এক প্রচলিত সাধারণ ঘটনা মাত্র। সমাজের নানা স্তরে নারীকে সমানাধিকারের জন্য লড়তে হয়। নারীদের দেখা হয় তাদের শরীরের নিরিখে। ধর্ষণ আজ এক স্বাভাবিক ঘটনার পর্যায়ে চলে গেছে। সমাজের কোনও সীমানায় তাকে বাঁধা যায় না। এখনও কন্যাভ্রূণ হত্যা করা হয় উচ্চবিত্ত শিক্ষিত পরিবারে। পুত্রসন্তানের লালনপালনের সঙ্গে শিশুকন্যার লালনপালনে যোজন ফারাক রাখা হয়। নারীদের লড়তে হয় নিজের বিভিন্ন সত্তার সঙ্গেও। এই অচলাবস্থা থেকে মুক্তির পথ মেয়েরাই অন্বেষণ করে চলেছে যুগ যুগ ধরে। কবিতার মধ্যে দিয়ে তারা প্রতিবাদ করে। একুশ জন হিন্দি ভাষার নারী কবিদের কবিতায় এভাবেই উঠে এসেছে আবহমান কাল ধরে চলে আসা নারীজীবনের অসম সংগ্রামের কথা। এভাবেই নারী কবিদের কবিতার কলম দেশ কালের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বের কবিতা হয়ে ওঠে। তাদের বক্তব্য ভিন্ন ভাষায় কিন্তু তা সর্বজনপঠিত হওয়ার দাবি করে। আর এই ইচ্ছা থেকেই এই প্রয়াস।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি