রান্নার রেসিপি নয়
শর্মিষ্ঠা দাস
টি.এস.ইলিয়টের 'The waste Land' কবিতার বিখ্যাত শব্দবন্ধ 'Mixing Memory and Desire' -এই বইয়ের অন্তর্গত ভাবকে ব্যাখ্যা করতে সাহায্য করবে।
আলু সেদ্ধর মতো সামান্য কোনো জাগতিক খাদ্যবস্তু লেখিকার মনে হুড়মুড় করে নিয়ে আসে দুনিয়ার যত 'দ্য পটাটো ইটার্স' দের করুণ ছবি। কখনও হাস্যরস কখনও করুণরসে সিক্ত স্মৃতি মিশে যায় রসনার পদগুলিতে। তখন সেসব লেখা আর শুধু খুন্তি নাড়াতে সীমাবদ্ধ থাকে না-দেশ কালের সীমা পেরিয়ে নিজস্ব সত্যি গল্পগুলো সত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।
খাওয়ার থালার পাশে গুটি গুটি এসে বসে কত স্মৃতি, চেনা অচেনা মানুষ, সমাজ, অর্থনীতি, দর্শন-গল্প। এই সূক্ষ্ম সংবেদনশীল অনুভব না থাকলে জীবনের সব রসনাই যে আলুনি হয়ে যায়। বইটি পাঠককে এক অনাস্বাদিত মননের রেসিপির সন্ধান দেবে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি