সেভেন্থ সেন্স : অদৃশ্য উপস্থিতি

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শাওন

মূল্য
₹200.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সেভেন্থ সেন্স : অদৃশ্য উপস্থিতি 

শাওন 

তখন উপস্থিত কেউই তা জানে না এরপরে কী ঘটে যেতে পারে। কিন্তু ওদের তিনজনের এত বছরের শহুরে ধারণা, বিজ্ঞানের প্রতি অন্ধবিশ্বাস- সব কিছুকে তছনছ করে দিয়ে আধো-অন্ধকার থেকে সমস্ত রহস্যের বেড়াজাল ভেঙে এক-পা, দু'-পা করে অবয়বটা ক্রমশ ওদের দিকে এগিয়ে আসতে শুরু করল। যেন এই এগিয়ে যাওয়ার মধ্যে কোনো তাড়া নেই। কিন্তু লক্ষ্যবস্তুর প্রতি তাচ্ছিল্য আছে। উদাসীনতাও আছে। সেই এক-পা, দু'-পা করে এগিয়ে আসার মধ্যে সামনের দুর্বলের প্রতি সবলের এক অপার করুণা আছে। কারণ, শেষ গন্তব্য যেন জানাই আছে। এই চরম ভয়ংকর মুহূর্তে প্রীতমের গলা পাওয়া গেল, “প্লিজ গো ব্যাক, প্লিজ গো ব্যাক।” কী প্রচণ্ড অনুনয় আর অনুরোধ সেই কন্ঠস্বরে। শুনলে মনে হবে লোকটা পদ্ম, অর্ক আর প্রিয়দর্শিনীকে বলছে। কিন্তু যতবারই সে ওই কথা বলছে ততবারই আধো-অন্ধকার থেকে প্রায় অস্পষ্ট অবয়বটি থেকে হিংস্র আর বন্য আওয়াজ বেরিয়ে আসছে। তখন তাদের তিনজনের চোখের সামনে একটু একটু করে ক্রমশ স্পষ্ট হচ্ছে অবয়বটি। 

প্রকাশক
দি ক্যাফে টেবিল
দি ক্যাফে টেবিল
অনুসরণকারী: 914

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি