স্মরণে সৌম্যেন্দ্রনাথ
সংকলন ও সম্পাদনা : অমিত দাশ এবং সৌমক পোদ্দার
প্রচ্ছদ : অমিত মণ্ডল
ভয়ংকর ধাতুতে গড়া এক লোক। ঠাকুর পরিবারের সন্তান, সম্পর্কে রবীন্দ্রনাথের নাতি সুদূর জার্মানিতে বন্দি হয়েছেন গেস্টাপো বাহিনীর হাতে। অভিযোগ, তিনি যুক্ত ছিলেন হিটলার হত্যা ষড়যন্ত্রে। আবার স্বাধীন ভারতের তিনিই প্রথম রাজনৈতিক বন্দী।
আন্দামান বন্দি মুক্তি আন্দোলন থেকে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের প্রথম বঙ্গানুবাদ; সবেতেই তাঁর নাম জড়িত।
সুবক্তা, প্রখর বাগ্মী এই ভদ্রলোক রবীন্দ্র সংগীতের শুদ্ধতা রক্ষায় বিশ্বভারতী কর্তৃপক্ষকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি। তিনি সুগায়কও বটে। এবং অবাক হতে হয় জানলে, তিনি একাধিক রবীন্দ্র সংগীত সৃষ্টির অনুপ্রেরণা। ' ঐ মহামানব আসে ' যার অন্যতম।
' যাত্রী 'র ১২৫ তম জন্মবার্ষিকী পূর্তিতে প্রকাশিত এই বই যাঁদের লেখায় সমৃদ্ধ তাঁরা হলেন -
প্রেমেন্দ্র মিত্র
আশাপূর্ণা দেবী
বনফুল
শৈলজানন্দ মুখোপাধ্যায়
বিভূতিভূষণ মুখোপাধ্যায়
প্রতাপ চন্দ্র চন্দ্র প্রমুখ।
এছাড়াও থাকছে ওঁর ছবি, অসংখ্য চিঠি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি