স্মৃতির অতলে বেনারস
(সম্পূর্ণ বেনারস, সারনাথ, চুনার ও বিন্ধ্যাচল ভ্রমণ)
সুদীপ্ত মুখার্জী
বেনারস হিন্দুদের প্রাচীনতম তীর্থক্ষেত্র। বেনারসের নাম মাহাত্ম্য ও স্থান মাহাত্ম্য যুগ যুগ ধরে শুধু হিন্দু নয় সমগ্র ভারতবাসী ও বিদেশীদের প্রভাবিত করে চলেছে, এই জনপদের সাথে বহুকাল ধরে বাঙালির আত্মিক যোগ রয়েছে, এ যেন একেবারে নাড়ির টান। শহরটির গলি, গঙ্গার ঘাট, শ্মশান, রাবড়ি-মালাই, সুগন্ধি-আতর, পান-পানমশলা, বেনারসি শাড়ি, বিভিন্ন মন্দির ও সর্বোপরি বাবা বিশ্বনাথ মন্দিরের আকর্ষণ এড়ানো অসম্ভব। লেখক বহু পরিশ্রম করে বেনারসের আদি থেকে বর্তমানের বিবরণ বিপুল তথ্যসহ লিখেছেন। অধুনা কাশীতে যে নতুন করিডোর গড়ে তোলা হয়েছে ও কিভাবে বাবার পূজা দিতে হবে তার বিবরণ পুঙ্খানপুঙ্খভাবে লেখা রয়েছে। বহু চিত্র-সম্বলিত বইটাতে তীর্থ মহিমার সৌরভকে ভ্রমণের আঙ্গিকে লেখক নিপুণভাবে তাঁর কলমে। সাজিয়ে তুলেছেন।