সুর্যাস্ত সংকেত

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Gourab Chakraborty

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

সুর্যাস্ত সংকেত 

গৌরব চক্রবর্তী 

মনের যে খাঁচা, তা থেকে যখন মুক্তি হয় তখন একজন ব্যক্তির চাওয়া-পাওয়ার লোভআর থাকে না। দৈনন্দিনতার ছক ভেঙে এক তরুণ একদিন বেরিয়ে পড়েছে পথে পথে। কোথায় যাবে সে নিজেও জানে না। কিন্তু সেই অজানা যাত্রাতেই ধীরে ধীরে খুলে যেতে থাকে তার জীবন। তার বয়স বাড়ে, জীবনের উপলব্ধ সত্যের যে বীজ তা-র হাত ধরে উত্তরণ ঘটে তাঁর অন্তর্জগৎ এবং দার্শনিক মনের। "সূর্যাস্ত সংকেত" কোনও প্রচলিত কাহিনি নয়। এখানে নায়ক যুদ্ধ করে না, জয়ী হয় না। পাল্টে দেয় না পৃথিবী। সে শুধু দেখে মানুষকে, মুহুর্তকে, নিজের ভেতরের অনন্ত শূন্যতাকে। জীবন এমনই এক শিক্ষক এবং পথগুলো এমনই একেকটা ক্লাসঘর তা শুধুমাত্র পথে নামলেই জানা যায়। জানা-অজানার বৃত্তটাকে ছাড়িয়ে হৃদয়ের পথ ধরে এক ব্যক্তির যাত্রাকালীন অভিজ্ঞতার যে অনভূতিমালা, তা নিয়েই এই উপন্যাস। বহু সম্পর্কের হাতছানি, জঙ্গলের ভেতরে এক পরিত্যক্ত শিবমন্দিরে গুরু প্রাপ্তি, ট্রেনের কামরায় ভিখিরির বাড়ানো হাত, বৃদ্ধার কাঁপা নিঃস্বাস, এক বাউলানীর গানের সুর ও ক্ষণিক দৃষ্টি, এক ফরাসি তরুণীর সঙ্গে গড়ে উঠা আত্মার বন্ধন-এই ঘটনাগুলোর ভেতর দিয়েই গড়ে ওঠে এক গভীর আত্মজিজ্ঞাসা। এই উপন্যাসে ট্রেন ছুটে চলে সময়ের মতো। প্রতিটি স্টেশন একেকটি প্রশ্ন, প্রতিটি মুখ একেকটি আয়না। নায়ক বুঝতে শেখে, দান মানে শুধু দেওয়া নয়, প্রেম মানে শুধু পাওয়া নয়, আর হারিয়ে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়। এ বই দ্রুত পড়া যায় না এ বই শেষ করে উঠে আসা যায় না যখন তখন। এই উপন্যাস তাদের জন্য-যারা ভিড়ের মধ্যেও একা। যারা গন্তব্যের চেয়ে পথকে বেশি বিশ্বাস করে, যারা জানে-সূর্য ডোবার পরেও আলো ফেরে, অন্য রকম হয়ে। এই বই পড়া মানে নিজের ভেতরের পথটায় একবার নেমে পড়া। নামবেন কি না সে সিদ্ধান্ত আপনার।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি