আবছা আলোর উচ্ছ্বাস
ভরত চন্দ্র মন্ডল
অন্ধকার দূরে ঠেলে আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে মন, আর সে মনের কারুকাজ দর্পনে সাজিয়ে তোলেন কবি। আবছা আলোর উচ্ছ্বাস আসলে ভিতর বাইরের আলো আঁধারি পথ পরিক্রম। যাপিত জীবনের উচ্ছ্বাস, একে একে ধরা দিয়েছে কবির মানস দর্পনে। সমসাময়িক ঘটনা কবি মনের গভীরে একটা অনুরণন ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে, যা কবিতাগুলোতে প্রতিফলিত হয়েছে। যদি পাঠক তৃপ্ত হন তবে এ কবিতাগ্রন্থ সার্থক।
লেখক পরিচিতি :
ভরত চন্দ্র মণ্ডল এর জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৫৩, উত্তর ২৪ পরগনার আংরাইলে। পিতা প্রয়াত দেবেন্দ্রনাথ মণ্ডল ও মাতা কৌশল্যাবালা মণ্ডল। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের স্নাতকোত্তর। একাধিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন কাটার পর কালুপুর পাঁচপোতা হাইস্কুল থেকে অবসর নেন। এছাড়া বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ থেকে প্রাপ্ত হন কাব্যতীর্থ, ব্যকরণ-আদ্যমধ্য। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের শাশ্বতী মেগাজিনে প্রকাশিত প্রথম গল্প এক ফালি জমি সেই সময় ছাত্রছাত্রী ও অধ্যাপক সমাজে সুপ্রশংসিত হয়। একদা বনগাঁর দৈনন্দিন প্রেসের কর্ণধার কবি বিশ্বানাথ মৈত্রের ছত্র-ছায়ায় সাহিত্যের দরবারে পদচারণা। আশির দশক থেকে নয় এর দশকের মাঝামাঝি অধীর বাইন এবং কবির সম্পাদনায় ভ্রমর পত্রিকাতে ধারাবাহিক ছোটগল্প ও কবিতা প্রকাশিত হয়। বর্তমান 'আবছা আলোর উচ্ছ্বাস' কবির প্রথম কাব্য। কবি বর্তমানে বনগাঁর সুকান্তপল্লীতে থাকেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি