মধুরং জোনাকি
ধ্যানরতা দত্ত বিশ্বাস
কবি ব্যক্তিজীবনের অনন্ত বিষাদকে সঙ্গী করে ঘুনসির মতো সম্পর্কগুলিকে জড়িয়ে মানবজীবন আবাদে যেতে চান। বেদনার্ত নারীজীবন ও একাকীত্বের এক আকাশকান্নার রং ছড়িয়ে আছে এই কাব্যগ্রন্থের কিছু কবিতায়। আছে হাহাকারের সুপ্ত গুঞ্জন, যেখানে সমস্ত অশ্রু জমাট তুষার। নারীবাদী কবিতা না হলেও একজন নারীর স্বগত স্বনন, জখম, প্রগাঢ় অনুভবের বিস্মৃত জগৎ ডানা মেলে আছে তাঁর কবিতায়, আছে অক্ষরের খাঁজে খাঁজে বিস্ফোরক সংকেত, তীব্র শ্লেষ। ভালোবাসার দ্রাক্ষারস ও গাঢ় সম্মোহন তার কিছু কবিতার শরীরে লীন হয়ে আছে। এই বহুকৌণিকতা থাকা সত্ত্বেও কবি যেন সূর্যাস্তরেখায় এক মেঘের সঙ্গে কথা বলে চলেন নিরন্তর। পাঠককে পানাপুকুরের গল্প শোনাতে শোনাতে, সোনামুগের ঘ্রাণ নিতে নিতে, জীবনের চলার পথে নতুন করে সীবনের ফোঁড় দিতে দিতে তিনি মধুকূপী ঘাসে জ্বালিয়ে দিতে চান মধুরং জোনাকি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি