এ কথা সে কথা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
মৃদুল দাশগুপ্ত

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

এ কথা সে কথা 

মৃদুল দাশগুপ্ত 

প্রচ্ছদ : দয়াময় বন্দ্যোপাধ্যায় 

এই বইয়ের লেখক মনে করেন এই যে প্রবাহমান আধুনিককালের বাংলা কবিতা, তা চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। স্তম্ভগুলি : রায়গুণাকর ভারতচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ। অর্থাৎ তিনি মনে করেন, ভারতচন্দ্রের কবিতাতেই বাংলাকবিতার আধুনিক যুগের সূচনা, মাইকেল দিয়েছেন বাংলা কবিতায় ইউরোপের স্পর্শ। ২০১২-য় ছিল ভারতচন্দ্রের ত্রিশতবর্ষ। এই বই 'এ কথা সে কথা'-র প্রথম লেখাটি ভারতচন্দ্রকে শ্রদ্ধাজ্ঞাপন করে। ভারতচন্দ্র থেকে আবিদ আজাদ, বেশ কয়েকজন সেকাল একালের কবিকে নিয়ে গদ‍্যের এই বইখানিতে রয়েছে কবিতা বিষয়ে বেশকিছু লেখা, আত্মকথন, স্মৃতিচারণাও। প্রকৃতার্থেই এই বই এ কথা সে কথায় ভরপুর। গদ‍্যের বই হলেও এই বইয়ের স্নায়ুসকলে, রক্তনালিকাগুলিতে  বইছে কবিতা, কবিতাই দপদপ করছে এই গ্রন্থের হৃদপিন্ডে। পাঠকপাঠিকাসকল, এই বইয়ের লেখক চাইছেন আপনাদের মুখোমুখি বসে এ কথা সে কথা বকবক করতে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি