আক্রান্ত বাঙালি ও বাংলা ভাষা
সঞ্জয় মুখোপাধ্যায় সম্পাদিত
বাংলাকে অনুপ্রবেশের ক্ষেত্র, আর বাঙালি মানেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযোগ করে পরিযায়ী বাঙালি শ্রমিকদের যাঁরা আক্রমণ করছে তাঁরা সুকৌশলে দেশবাসীর কাছে গোটা বাঙালি জাতিকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সন্দেহের চোখে দেখার অবকাশ তৈরি করছেন।এক ভয়ঙ্কর বাঙালি বিরোধী খেলা শুরু হয়েছে। কেন এইভাবে বাঙালি শ্রমিকদের উপর আক্রমণ? কেন এই বিদ্বেষের রাজনীতি ? কিসের উদ্দেশ্যে বাংলার রাজনৈতিক দলগুলি এর বিরুদ্ধে প্রতিবাদে তত সরব নয়? কেন বিভাজিত জনমত? মধ্যবিত্ত ভদ্রলোক বাঙালি সমাজ সব দেখেও কেন চুপ, অসহায়, নিরীহ, এদেশের বৈধ নাগরিক বাঙালিদের হেনস্থা দেখেও কেন বৃহত্তর বাঙালি সমাজ নীরব? গোটা ব্যাপারটা নিয়ে মিডিয়াতে যত হৈচৈ, বাস্তবে কি সত্যিই বাঙালি বাংলার বাইরে এতটাই অসহায়? , নাকি এই সব আক্রমণের পিছনেও রয়েছে হিন্দি আগ্রাসনের সুগভীর রাজনীতি? এসব প্রশ্ন নিয়ে এই সময়ের সেরা বিশ্লেষকদের কলমে রচিত হল এই গ্রন্থ।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি