অল্পকথা গল্পকথা
সন্দীপ বন্দ্যোপাধ্যায়
প্রচ্ছদ : মৃণাল শীল
সময় এখন নিক্তি মেপেই নির্ধারিত সবার কাছে। তা সে কাজেরই হোক্ কিমবা অকাজের। সমীক্ষা বলছে জনগণের ভিডিও দেখার মেয়াদও নাকি মাত্র তিন সেকেন্ড। সেখানে দীর্ঘ গল্প কিমবা উপন্যাস রচনার পরিসর নেহাতই হাতে গোনা। এইসব সাত পাঁচ ভাবনা মাথায় রেখেই লেখক সন্দীপ বন্দ্যোপাধ্যায় লিখেছেন ২৮ টি লেখা। না ঠিক গল্প নয়। গল্পকথা। অল্পকথা গল্পকথা। তাহলে গল্পগুলোকে কে লিখবে? গল্পগুলো লিখবেন পাঠক। আপনি রসিক পাঠক হতে পারেন, আবার সমাজ সচেতন পাঠকও হতে পারেন। তবে লিখতে হবে আপনাদেরই। সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের লেখক জীবন কাল ৫০। আপনি পাঠক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের এই ২৮ টি গল্প পড়ে গল্পের কাঠামোতে শব্দ জুড়ুন। তৈরি হোক ভিন্ন স্বাদের, ভিন্ন বোধের সত্যি বলেই গল্প।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি