অমাওস
তমোঘ্ন নস্কর
প্রচ্ছদ : দীপঙ্কর ভদ্র
ভূত আছে কি নেই—সে তর্ক থাকুক।
কিন্তু মানুষের ভিতরে যে অন্ধকার আছে, তার অস্তিত্ব নিয়ে সন্দেহের অবকাশ নেই।
একটু লোভ।
একটু প্রতিহিংসা।
একটা অপরাধ—যার সাক্ষী শুধু অন্ধকার।
তারপর?
হয়তো খুব চেনা একটা মুখ বদলে যাবে।
বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে আসবে এক শব্দ, যার কোনও নাম নেই।
নির্জন রাস্তায় মনে হবে, কেউ পিছু নিয়েছে।
পুরোনো বাড়ির দেওয়াল থেকে ভেসে আসবে চেনা গন্ধ। তখন বুঝবেন, ভয়টা বাইরে কোথাও ছিল না। এতক্ষণ সে আপনার পাশেই বসেছিল।
কিছু অন্ধকার বাইরে থেকে আসে না।
নিঃশব্দে জন্ম নেয় মানুষের ভিতরেই।
তারপর একদিন আলো, চাঁদ, পরিচিত মুখগুলোকেও ঢেকে ফেলে।
সেই রাতের কোনও ভোর নেই।
শুধু আছে এক নাম—অমাওস।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি