আমার বুদ্ধদেব বসু : জয় গোস্বামী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
জয় গোস্বামী
প্রকাশক দে'জ পাবলিশিং

মূল্য
₹350.00
সংস্করণ
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আমার বুদ্ধদেব বসু 

জয় গোস্বামী 

কবিতা রচনাও এক অজানার পথেই যাত্রা। কেউই জানি না, কী আমাদের ভবিষ্যৎ। যা লিখছি, লিখতে চেষ্টা করছি, তা উত্তীর্ণ হবে কি না সে কথা আমাদের অজানা। লেখার মুহূর্তে আমাদের অজানা আগামী সময়ের পাঠক-মন, আমাদের অজানা ভবিষ্যতের কষ্টিপাথরে আমাদের লেখা কীভাবে যাচাই হবে, তাও আমাদের অজানা। এমনকী একটি কবিতা লিখতে শুরু করার পরেও আমি দেখি তার গন্তব্য, রচনা মুহূর্তেও, আমার অজানা। আমি জানি না, কবিতাটি কীভাবে সম্পূর্ণ হবে। তার শেষ লাইনটি আসবে কীভাবে অথবা কতক্ষণ পরে দেখা দেবে-সেই শেষ লাইন। কতগুলি আকস্মিকের সমাপতনেই শেষ পর্যন্ত একটা কবিতা রচিত 'হয়ে' ওঠে। কবিতাটির রচনাকালে কবিতাটিকে খুঁজতে খুঁজতে চলতে হয়। একেবারেই বুদ্ধদেব বসু যা বলেছেন, শিল্পীর প্রথম কর্তব্য তাই নিজেকে 'আবিষ্কার' করা- একটি কবিতা রচনার চেষ্টা মানেও আরও একবার আত্মখননের দ্বারা নিজেকে আবিষ্কারের চেষ্টা। সেই আবিষ্কারও এক আকস্মিকের খেলা! 

লেখক পরিচিতি : 

জয় গোস্বামীর জন্ম ১০ নভেম্বর ১৯৫৪, কলকাতায়। শৈশব ও মধ্যযৌবন কেটেছে রানাঘাটে। এখন কলকাতাবাসী। শিক্ষা: একাদশ শ্রেণি পর্যন্ত। 'দেশ' পত্রিকায় চাকরি করেছেন ষোলো বছর। যোগ দিয়েছেন আমেরিকার আইওয়ায় লেখকশিবিরে। অংশ নিয়েছেন বেইজিং ও সাইহাইতে চিন দেশের কবিদের সঙ্গে 'অলমোস্ট আইল্যান্ড ডায়লগ'-এ। 'আনন্দ' পুরস্কার পেয়েছেন দু-বার। পেয়েছেন সাহিত্য অকাদেমি। ভারতীয় ভাষা পরিষদের 'রচনাসমগ্র' পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকারের 'বঙ্গভূষণ' ও 'বঙ্গবিভূষণ'। মুম্বাই ইন্টারন্যাশনাল লিটারেরি ফেস্টিভালে 'পোয়েট লরিয়েট' সম্মান। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি.লিট। সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড, শরৎ পুরস্কার এবং ভারতীয় জ্ঞানপীঠ প্রদত্ত মূর্তিদেবী পুরস্কার।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি