আমার শান্তিনিকেতন চারণ

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Sunandan Lala

মূল্য
₹550.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আমার শান্তিনিকেতন চারণ  

সুনন্দন লালা 

এ বইয়ের নাম হতে পারত অজানা অচেনা শান্তিনিকেতন। রথীন্দ্রনাথ ঠাকুরের নাতি সুনন্দন লালার নিজের চোখে দেখা, অনুভব করা স্মৃতি-বিজড়িত শান্তিনিকেতন। এখানে আমরা এমন লোকের দেখা পাই যারা অন্য ইতিহাসে অনুপস্থিত, এমন ঘটনার কথা শুনি যা আগে শুনিনি। সত্যেন বোস ও গোঁসাইজির কথা, নাসিরুদ্দিন শাহের টেনিস খেলা, লেখকের মা নন্দিনীর কাথিয়াওয়াড়ি সেলাইয়ের কথা, মীরাদেবীর আচারের গল্প, রবীন্দ্রনাথের ভূগোল শেখানো, রথীন্দ্রনাথের দেশ-বিদেশ থেকে আনা গোলাপ গাছের পরিচর্যার কথা, প্রতিমাদেবীর প্রিয় গান, লেখকের বাবা গিরিধারী লালার বিনা পয়সায় চিকিৎসা করা, লালা পরিবার ও প্রতিমাদেবীর অতিথিবৎসলতা, এমন বহু তথ্যসমৃদ্ধ অথচ সরল ভাষার লেখনী পাঠকের মন জুড়িয়ে 

দেয়। সুনন্দন তখনকার শান্তিনিকেতনের শান্তি-সমাহিত পারিবারিক এবং সামাজিক দৈনন্দিন জীবনের ও পরিবেশের এক মধুর ছবি আঁকতে সক্ষম হয়েছেন।


প্রকাশক
আনন্দ পাবলিশার্স প্রাঃ লিঃ
৪৫, বেনিয়াটোলা লেন, কলকাতা - ৭০০০০৯
অনুসরণকারী: 36433

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি