আমরা চারজন
জীবনানন্দ দাশ
'জীবনানন্দ দাশের প্রায় সমস্ত উপন্যাসের নায়ক বা অন্যান্য চরিত্র হয় একসময় লিখত বা এখন কবিতা বা গল্প-উপন্যাস লেখে। "আমরা চারজন" উপন্যাস এর ব্যতিক্রম তো নয়ই বরং এই উপন্যাসটির প্রধান তিনটি চরিত্র, অনাথ, সুধামাধব ও প্রথম পুরুষে কথক শ্যামল, হয় গল্প-উপন্যাস বা কবিতা লেখে। এবং তারা তিনজন ঊষা নামের যে মহিলাকে ঘিরে আবর্তিত হয়, সে-ও সাহিত্য-মনস্ক। এই উপন্যাসে কিছুই ঘটে না। কোনও প্লট নেই। বিভিন্ন কম্বিনেশনে এই চরিত্রগুলো উপন্যাস জুড়ে শুধু মিলিত হয় এবং অনর্গল কথা বলে যায়।
কী কথা বলে? সাহিত্য নিয়ে, যাপন সম্পর্কে, জীবনবোধ নিয়ে তারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলে :
'-নায়ক লেড়িকুত্তা হতে পারে; কুষ্ঠরুগি হতে পারে; কিম্বা অধিনায়ক, গণনায়ক, ল্যান্স-নায়ক অথবা পট্টনায়ক; যা খুশি হোক, তাতে লেখকের কিছু আসে যায় না। কিন্তু কোনও একটা গল্পের সত্যিকারের রচয়িত্রী ভাবনা যখন মনের ভিতর এল, সেই থেকে মীমাংসাহীনতার বেদনার শুরু।'
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি