আঁধারের গায়ে গায়ে পরশ তব

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
সঞ্জীবন হাটী
প্রকাশক পূর্ণপ্রতিমা

মূল্য
₹230.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

আঁধারের গায়ে গায়ে পরশ তব 

সঞ্জীবন হাটী 

রোজকার ছুটে চলার জীবনে যখন ক্লান্তি আসে, সমাজে সবকিছু থাকার পরেও শুধু মানবিকতার জায়গাটুকু ফাঁকা বলে মনে হয়, শতচেষ্টা করেও যখন 'মারের সাগর' অতিক্রম করা অসম্ভব মনে হয়, ঠিক তখনই কোনো না কোনো বিন্দু থেকে একপশলা আলো চোখে পড়ে। সেই আলোই হেরে যেতে যেতেও জিতিয়ে দেয়, ভেঙে যেতে যেতেও নতুন করে তৈরি করে দেয়, আরও একবার শিখিয়ে দিয়ে যায়, 'শেষ নাহি যে, শেষ কথা কে বলবে?'

এই বই লেখকের নিজের মতন করে আত্ম বিশ্লেষণের, নিজেরই ভেতরে সেই আলোকে খুঁজে ফেরার, তাকে ধরে রেখে নিজের পাশে ছড়িয়ে দেওয়ার এক ছোট্ট অথচ আন্তরিক চেষ্টা মাত্র। পাঠকের সঙ্গে যদি সেই আলোর কোনোরকম সেতু রচনা হয়, তাহলেই এই চেষ্টা সম্পূর্ণরূপে সার্থক।

লেখক পরিচিতি : 

জন্ম ১৯৯৬ বর্ধমান শহরের বি এল হাটী রোড নিকটস্থ সম্ভ্রান্ত হাটী বাড়িতে 1 বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক। বর্তমানে এক বহুজাতিক সংস্থায় কর্মরত। ছোটবেলায় সেই যে ঠাকুমার কাছে গল্পের হাতেখড়ি, তাই আজ এসে কখনো ছবি, কখনো বা লেখা হয়ে বেরোচ্ছে। প্রথম বই The Stormy Night of Memories প্রকাশ পেয়েছে ২০১৫ তে। লিখেছেন আনন্দ বাজার পত্রিকা, এই সময়, The Statesman ও আরও অন্যান্য পত্রিকায়। লেখার পাশাপাশি ফটোগ্রাফি এবং ছবি আঁকাতেও আগ্রহী। ২০২২-এ ওনার ছবি প্রদর্শিত হয় বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার, কোলকাতায়।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি