অন্তর্ধান
বিতস্তা ঘোষাল
প্রচ্ছদ : সৌমিক পাল
বর্ণস্থাপন: শ্রেয়ান আর্টস
তিনটি রহস্য কাহিনি নিয়ে এই গ্রন্থ। তিনটিরই মুখ্য চরিত্র নারী। ৩০-৩২ বছরের পুরস্কার প্রাপ্ত নায়িকা হঠাৎ বাড়ি ফেরার পথে নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় গেল সে? কেন গেল? তাকে কী পাওয়া গেল অক্ষত অবস্থায়! এর পিছনে কে বা কারা লুকিয়ে সেই নিয়ে প্রথম কাহিনি। দ্বিতীয় কাহিনির প্রেক্ষাপট ব্রিটিশ অধুষ্যিত বম্বে।ব্যস্ত রাস্তায় এক নারীকে অপহরণের ও খুনের চেষ্টা করা হয়।কে বা কারা জড়িত এর সঙ্গে তা জানতে তদন্তে নামে ব্রিটিশ পুলিস। উঠে আসে এক চাঞ্চল্যকর ষড়যন্ত্রের কাহিনি। প্রতিষ্ঠিত প্রকাশক মোহিনী চৌধুরীর ১৮ বছরের মেয়ে ও তার বন্ধুকে ইনস্টাতে ক্রমাগত নোংরা মেসেজ ও গালাগাল ও খুনের হুমকি দেয় একটি ছেলে।তার বয়সও ওই কুড়ি বাইশ। তদন্তে নামে সাইবার ক্রাইম বিভাগ।কে বা কারা এই কাণ্ডের সঙ্গে জড়িত! তারা কি চায়? এই নিয়েই তৃতীয় কাহিনি ব্ল্যাক মেল। লেখিকা খুন রক্ত গোয়েন্দা এসব বাদ দিয়েও আশ্চর্য মুন্সিয়ানায় এই তিনটি রহস্য কাহিনি লিখেছেন, যা পাঠককে টেনে রাখবে শেষ পর্যন্ত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি