অরুণবীণার তারে তারে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
G. Rameshchandra

মূল্য
₹300.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

অরুণবীণার তারে তারে 

জি. রমেশচন্দ্র 

প্রচ্ছদ : সুতনু কুণ্ডু 

কথায় কথায় গান বাঁধতেন ঠাকুরদা। বাবাও গান বাজনার লোক। তাই স্বতঃস্ফূর্ত ভাবেই সেই ধারা এসেছে রমেশের রক্তে। শুধু গান গাওয়া নয়, গান লেখা ও সুর বাঁধতেও তাঁর ঝোঁক। বিভিন্ন সময়ে তাঁর মনের খাতায় জমা হতে থাকে গানের কলি। তারপর সেই কলিই হয়ে ওঠে এক একটা গান। কবির মনের মাধুরী আর গভীর জীবন দর্শন থেকে সৃষ্ট হয় তারা। সে গান কখনো ভক্তিমূলক, কখনো আধুনিক আবার কখনো তা নিতান্ত মজার। প্রকৃতির বিভিন্ন ঋতু স্পর্শ করে তাকে, কিংবা বিভিন্ন সমাজিক কর্মসূচি গান হয়ে ওঠে রমেশের হাতে। এই গ্রন্থে সেই সমস্ত গানগুলিকে একত্রিত করা হয়েছে। মলাটবন্দী হয়ে পৌঁছে যাবে পাঠকের দরবারে। এবার পাঠকের বিষয়। যদি এই প্রয়াস বিন্দুমাত্র ভাল লাগে পাঠকের, তবে সার্থক হবে এই পরিশ্রম। 

লেখক পরিচিতি : 

জি. রমেশচন্দ্রের জন্ম ৫ জুন, ১৯৭৫ সালে, উত্তর ২৪ জেলার বনগাঁ মহকুমার বিবেকানন্দপল্লির অতি দরিদ্র পরিবারে। বাবা রবীন্দ্রনাথ গোলদার ও মা মালা গোলদারের দ্বিতীয় সন্তান। সাতপুরুষে যাদের এইট পাশ কেউ ছিল না। একদিন বাবা-মা মাটি কাটার সময় প্রশ্ন করেছিল, সবাই স্কুলে যায়, আমি যায় না কেন? মা বলেছিলেন, তুই স্কুলে যাবি, তা যা। সেই শুরু। আজও তা চলছে। চলার পথে সে অর্জন করেছে তিনটি বিষয়ে মোট পাঁচটি মাস্টার্স ডিগ্রি। এর সাথে সাথে ফাইন আর্টসে ডিপ্লোমা ও টোল থেকে ব্যাকরণে আদ্য ও মধ্য। শেষ মাস্টার্স ডিগ্রি ফোক গান নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি কালুপুর পাঁচপোতা হাই স্কুলের শিক্ষক। ঠাকুরদা বৃহস্পতি গোলদার ছিলেন চারণকবি। একদিন গান গাইতে গাইতে বাড়ি ফেরার সময় ট্রেনে চাপা পড়ে মারা যান। সেই গানের উত্তরাধিকার বয়ে চলেছেন রমেশ। কবিতা, গান লেখা ও সুর করার পাশাপাশি ভাল লাগার জায়গা ভাষাচর্চা, ছবি আঁকা, গান শোনা ও গান বিষয়ক গবেষণা করা। 


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি