আয়নায় মানুষ নাই
অনিতা অগ্নিহোত্রী
"বসন্ত এসেছে কিনা বোঝা যায় না। মকর সংক্রান্তির পর নাকি শীত চলে যায়। এবার শীত যাই যাই করছে এখনও-ফেব্রুয়ারির গোড়ায়। বেলা বাড়লে শীতের কোনও চিহ্নই থাকে না মুম্বইতে। তা সে ডিসেম্বরই হোক বা জানুয়ারি। সোয়েটার সব ধোওয়া তোলাই থাকে। মাঝে মধ্যে দিল্লি যায় বলে শ্রীকান্তর অবশ্য কিছু শীতের তোড়জোড় থাকে। মহুলকে দু'তিনবারই যা এ. সি-র ঠান্ডা থেকে বাঁচতে শাল জড়াতে হয়েছে গায়ে। কিন্তু ভোরের দিকে একটা ধারালো শীতের বাতাস ঘরে ঢুকে আসতে থাকে। সমুদ্রের ধারে বাড়ি বলেই বোধহয় এটা হয়। শনিবারের এক ভোরে লেপটা গায়ে ভালো করে জড়িয়ে আরও একটু ঘুমোবার জোগাড় করছিল মহুল।
শোবার ঘরের জানলাটা উত্তরমুখো। উত্তর, উত্তর-পশ্চিম থেকে বাতাস আসছে। সমুদ্র বাতাস। জোয়ারের সময় হাওয়ার তির যেন বেশি করে বেঁধে শরীরে, ভাটার সময়কার বাতাস একটু স্তিমিত।"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি