বাজেচন্দনপুরের কড়চা
বুদ্ধদেব গুহ
"সূর্য মাস্টার ছাড়াও আরও একজন তরুণ প্রাণবন্ত শিক্ষক আছে বাজেচন্দনপুর গ্রামের স্কুলে, তার নাম ইমানুল খাঁ। তার দেশ বর্ধমানের দিকে। অথচ জীবিকার কারণে এত দূর চলে এসেছে। সূর্যর সন্দেহ হয়, শুধু জীবিকার টানেই এসেছে কি না! বৈঁচিতে সে যখন স্কুলে পড়াত, তখন তার এক প্রিয় ছাত্রী ছিল। হাসিনা। হাসিনা অত্যন্তই সুন্দরী এবং আধুনিকা। পর্দা মানে না তার পরিবার। এই বাজেচন্দনপুরের ধানচালের ব্যবসায়ী আতাউর শেখ-এর সঙ্গে বিয়ে হওয়াতে সে এখানেই চলে এসেছে। ইমানুলও বদলি নিয়ে এসেছে ভাল বৈঁচি ছেড়ে বাজেচন্দনপুরে। বৈঁচিতে ওদের প্রেম সফল হয়নি। তবে ইমানুল না জানলেও সূর্য মাস্টার বিলক্ষণ জানে যে, যে-প্রেম সফল হয় না, যে প্রেম ব্যর্থ, সে প্রেমই আসল প্রেম। সাফল্য প্রেমকে ব্যর্থই করে।"
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি