বনলতা সেন
জীবনানন্দ দাশ
প্রচ্ছদ : অঞ্জন রায়
প্রকাশক - নবপত্রিকা সৃজনশীল সাহিত্য
পরিবেশক - অঞ্জলি প্রকাশনী
কবি জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ "বনলতা সেন"। তিরিশটি কবিতার সঙ্কলন এই গ্রন্থ। কবির একান্ত অনুভবের কবিতাগুলি রয়েছে এই গ্রন্থে। পৃথিবীতে যখন যুদ্ধ, মন্বন্তর, দাঙ্গা, দেশভাগ তখন কবি তাঁর নিরালা আশ্রয়ে কবিতাগুলিতে মনের কথা বলেছেন। যাবতীয় অশান্তি, পাপ, কলুষ আর মন্দের ভিতর দিয়ে নানা চিত্রকল্প ফুটে উঠেছে তাঁর কবিতায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি বনলতা সেনের দেওয়া দু দণ্ড শান্তির ভিতর জীবনকে দেখতে চেয়েছেন। দু দণ্ডের জন্য হলেও জীবনের পোড়া আকাশটাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চান তিনি। 'কুড়ি বছর পরে', 'হাওয়ার রাত', 'শঙ্খমালা', 'নগ্ন নির্জন হাত', 'সুচেতনা', 'আমাকে তুমি' ইত্যাদি কবিতা গুলি সেই কথাই স্মরণ করায়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি