ঈশ্বরের সন্ধানে

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
শৈলজানন্দ মুখোপাধ্যায়

মূল্য
₹322.00 ₹350.00 -8%
ক্লাব পয়েন্ট: 50
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

ঈশ্বরের সন্ধানে 

শৈলজানন্দ মুখোপাধ্যায় 

অঞ্জলির ক্লাসিক সিরিজের নিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের উপন্যাস "ঈশ্বরের সন্ধানে"। 

রামদাস চলেছেন ঈশ্বরকে উপলব্ধি করতে। ঈশ্বরের সন্ধানে, ঈশ্বরকে অনুভাবে পাওয়ার জন্য তিনি জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানিকে ছাড়িয়ে কেবল এগিয়ে চলেছেন এক ধাম থেকে ভিন্ন ধামে। কখনও জগন্নাথের পুরী ধাম, কখনও কালীঘাট, দক্ষিণেশ্বর, কখনও তারকেশ্বর ধাম থেকে কেদারনাথ, অমরনাথ, বশিষ্ঠাশ্রম। এগিয়ে চলেছেন রামদাস আরও বহু বহুদূর-কাশ্মীর, শ্রীনগর, পহেলগাও, কখনও আর্ণাকুলাম, কখনও মহারাষ্ট্র, গুজরাট, লিমডি। কত মন্দির, কত আশ্রম, কত ধর্মশালা, কত সাধু সন্ন্যাসী মন্দিরে মসজিদে ভরা। সমগ্র ভারতবর্ষ যেন পৃথিবীর মধ্যে একটি স্বতন্ত্র দেশ।

প্রকৃতির মাঝে এখানকার মানুষ নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিতে পারে না বলেই ঘর বাঁধে, সংসার করে। তবু মানুষের মন কি যেন না পাওয়ার বেদনায় মথিত। সেই মানুষের ভিতর ঈশ্বরের সন্ধান করে চলেছেন রামদাস।

তাঁর মনের একটাই প্রার্থনা-রাম অর্থাৎ করুণাময় যেন তাঁকে তাঁর নির্দিষ্ট স্থানে অধিষ্ঠিত করেন। টুকরো টুকরো নানা ঘটনা যা কাহিনীর আলোকে পাঠককে আবিষ্ট করে রাখবে। তাঁর যাত্রপথে কত মানুষ তাঁর সঙ্গী হয়েছে। সাধুরাম, রামকিঙ্কর, রামচরণ দাস অন্যতম। এছাড়াও কত চরিত্রের ভিড় এই উপন্যাসে। জানকীনাথ, অমরনাথ, গুহাবাসী সাধু, পাহাড়ী মেয়েটি, জিয়ালাল, ডাক্তার, ভবানীশঙ্কর রাও এবং কৃষ্ণাবাঈ।

এক আধ্যাত্মিক উপলব্ধি উপন্যাসকে বিশেষ মাত্রা দিয়েছে।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি