বাঙালির দুর্গাপুজো
নিখাদ বাঙালি
দুর্গা পূজো মানে কি শুধুই কিছু দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ? শুধুই কিছু অজ্ঞেয় ধর্মাচরণ। বাঙালি-জীবনে এবং বাঙালি-মননে কী প্রভাব এই পুজোর। মহালয়ার ভোরে রেডিওতে যে 'মহিষাসুরমর্দিনী' নামের অনুষ্ঠান হয়, তার বিষয়বস্তু ও ব্যাখ্যা কী? এই সব প্রশ্নের উত্তর আজকের প্রজন্ম-যাদেরকে আমরা 'জেনজি' বলে থাকি, এমনকী, অনেক 'মিলেনিয়াল'-এর কাছেও নেই বা অজানা। তাই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গল্পের ছলে, মজার ছলে, দুই কাকা-ভাইপো ছোটকা-চিকুর কথোপকথনের মাধ্যমে এবং তাদের পাড়ার বারোয়ারি দুর্গা পুজোর আবহকে ঘিরে লেখা হয়েছে 'বাঙালির দুর্গা পুজো'।
আবার এভাবেও পাঠক ভাবতে পারেন যে, নিখাদ বাঙালি তো আসলে নিজেও একজন খাঁটি বাঙালিই। তাঁর চোখে দুর্গা পুজো কী? তারই ব্যাখ্যা রয়েছে বইটিতে।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি