বাংলার ডাকাতনামা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
রাধামাধব মন্ডল

মূল্য
₹255.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

বাংলার ডাকাতনামা 

রাধামাধব মণ্ডল 

'হা রে রে রে...' চিৎকারে বাতাস ভারিক্কি হয়ে ভিজে ক্রমশ এগিয়ে আসছে শব্দের নিজস্ব ফেনা। তীব্র অন্ধকার ঠেলে মাঠ পেড়িয়ে কয়েকটি ক্ষীণ আলোর শিখা, ক্রমশ কম্পমান হতে হতে স্পষ্ট হয়ে এগিয়ে আসছে চোখের সামনে। আলোর তীব্রতার সঙ্গে বাড়ছে শব্দের গভীরতা। সারারাত আতঙ্ক। আক্রমণ ও প্রতি আক্রমণের শব্দে একজোট হওয়া গ্রামগুলো আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া লড়াই শুরু করে। পারে না। কিছুপর গ্রাম জুড়ে শ্মশানের নিস্তব্ধতা।

রাঢ় বাংলার বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে একদা ছিল ডাকাতির রমরমা। সেদিনের পদাতিক 'রায়' বা লাঠি বাহিনীতে চিহ্নিত দস্যুদলকে আমরা ডাকাত, ঠ্যাঙারে, ঠগি বলে জানতাম।

রাধামাধব মণ্ডল একমাত্র লেখক যিনি ডাকাতিয়াদের খোঁজে গ্রামে গ্রামে কাজ করতে গিয়ে মার খেয়েছেন। 'বাংলার ডাকাতনামা' - ডাকাতদের সুখ, দুঃখ, হতাশা, বেদনা এবং লড়াইয়ের ইতিবৃত্ত নিয়ে লেখা এক ক্ষেত্রানুসন্ধানধর্মী বই, যা বাংলা ভাষায় এই প্রথম।

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি