বাংলার লোকগান
সংকলন ও সম্পাদনা-আশিস্ সরকার
বাংলার লোকগান হল গ্রামীণ বাংলা সংস্কৃতির একটি অঙ্গ--স্মৃতি ও শ্রুতির উপর নির্ভর করে এই গানগুলি প্রথম দিকে জয়যাত্রা শুরু করলেও পরবর্তী কালে মেঘ ও আলোর লুকোচুরি, নদীর ঢেউয়ে কলধ্বনি, পাখীর কূজন কিংবা এক পূর্ণিমার রাতে মাঝির নদীতে পাল তুলে জীবনের গান--কখনো পরিবারের সুখ দুঃখ,প্রেম ভালোবাসা ইত্যাদি বিবিধ বিষয়ে গান লোকগানের অন্তভূক্ত হয়েছে। অঞ্চল বিশেষে গম্ভীরা,খন গান, ভাটিয়ালী ও গোয়ালপাড়ার লোকগীত ও আধ্যাত্মিক চেতনার লালন সাইয়ের গানের সংগ্রহ এই পুস্তকে একত্রে গাঁথার চেষ্টা করা হয়েছে--অত্যন্ত দুরূহ কাজটি সংকলক সুনিপুণ ভাবে করেছেন।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি