বাংলার ময়রা কথা
সৌভিক রাজ
"ছোটবেলায় দাদুর (মাতামহ) হাত ধরে জহরের দোকানে যেতাম। ঢুকতে ঢুকতেই দাদু হাঁক দিতেন, "অমল দুটো রসগোল্লা আর লেডিকেনি সে এজ। অমল সে'দোকানের ময়রা। মাঝ বয়সের একটু বেশি অমল কাঁপতে কাঁপতে স্টিলের প্লেটে দুটো রসগোল্লা আর গৌডিকেনি দিয়ে যেত, সঙ্গে বেশ ধারালো চামচ। কাঠের বেঞ্চে বক যেতাম। এই ছিল আমার ছোটবেলা। বাবার বাড়ির সব লোকেরা একে একে চলে গেল ডায়াবেটিসে। তাও আমাদের মিষ্টিপ্রীতি কমেনি। যেখানের যা সেরা মিষ্টি বাবা আনতেন। অধুনা সে দায়িত্ব আমার। নিত্যদিন হাতে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরা আমাদের বাড়ির ঐতিখা বলতে পারেন।
যে জিনিসকে এত ভালবাসি, তাকে নিয়ে লিখবো না! তা কি হয়?...."
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি